কুয়াকাটা আপডেট
প্রকাশ : Mar 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সৌদি প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। আহত অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। শনিবার দুপুরে মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সুমন হাওলাদার ও তার ভাই মিরাজ বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে প্রবাসী জুয়েল আকনের স্ত্রী জান্নাতী বেগম ও তার শাশুড়ি হাসিনা বেগম বাধা দেন। এ সময় তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আহত জান্নাতী বেগম বর্তমানে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। স্থানীয় এক ব্যক্তি ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাকেও মারধরের অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত সুমন হাওলাদার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, জমিটি তার এবং তাকে উল্টো মারধর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে মহিপুর থানা পুলিশ। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলীত সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে রাজমিস্ত্রীসহ দুই জনের ম

1

কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ ছাত্র-ছাত্রীও সমাজকল্যাণ সংস্থা

2

কুয়াকাটায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

3

ফেসবুক স্ট্যাটাসে রাজনীতি থেকে পদত্যাগ: মহিপুরে ছাত্র শিবির

4

মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশের বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ

5

কলাপাড়া উপজেলায় শ্রেষ্ঠ প্যারেড পুরুষ্কার পেল কুয়াকাটা খানাব

6

‎পাকিস্তানের সাথে টেষ্ট জয়ের ছবি আঁকছে বাংলাদেশ

7

মহিপুরে দেড় কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী ইব্রাহিম ও তার স্ত্রী

8

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ নারী মাদক কারবারি ও সা

9

মহিপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত

10

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়াকাটা নেই কোন আয়োজন।

11

কুয়াকাটা বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিপুল পরিমাণ বড় সা

12

মহিপুরে ৬০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

13

ঈদের ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত, উৎসবের আমেজ উ

14

কলাপাড়ায় অবৈধ ফ্রুট পুডিং কারখানা শনাক্ত, মালিককে ১ বছরের কা

15

মহিপুরে জেলের জালে ধরা পড়ল প্রায় অর্ধশত রুপসা মাছ, বন্দরে চা

16

“বাপের দোয়া–মায়ের দোয়া” নয়: সংসদে সালাহউদ্দিন আহমদ

17

মহিপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

18

মহিপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

19

কুয়াকাটা সমুদ্র সৈকতে সমুদ্রস্নানে অংশ নিয়েছেন হাজারো সনাতন

20