কুয়াকাটা আপডেট
প্রকাশ : Sep 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহিপুরে গুডনেইবার্স বাংলাদেশ এর বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প ও পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ।।

মুন্সী ইউসুফ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

উপকূলীয় জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সুবিধাবঞ্চিত পরিবারের পুষ্টি ও স্বাস্থ্যসুরক্ষায় সহায়তার লক্ষ্যে পটুয়াখালীর মহিপুরে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প ও পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুডনেইবার্স বাংলাদেশ-এর কলাপাড়া কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি) এ কর্মসূচির আয়োজন করে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশ কলাপাড়া সিডিপি'র কার্যালয়ে এ বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় স্থানীয় রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি সংস্থার ১০০টি উপকারভোগী পরিবারের মাঝে বিশেষ মূল্যছাড়ে পুষ্টিকর খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।

গুড নেইবার্স বাংলাদেশ কলাপাড়া সিডিপি'র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রোগ্রাম) মিজ ঝর্ণা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গুড নেইবার্স কলাপাড়া সিডিসি'র সভাপতি মোঃ ইব্রাহিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবার্স কলাপাড়া সিডিসি'র সহ-সভাপতি ও কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান রিপন।

এ ছাড়া উপস্থিত ছিলেন গুডনেইবার্স বাংলাদেশ কলাপাড়া সিডিপির সিনিয়র হেলথ অফিসার পঙ্কজ বিশ্বাস, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট জেরি মিঠু ডি রোজারসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ঢাকা পালস্ মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস চিকিৎসক( চর্ম ও যৌনরোগ) বিশেষজ্ঞ ডা: মো: আলিফ উদ্দিন এবং গুডনেইবার্স বাংলাদেশ কলাপাড়া সিডিপি'র আবাসিক মেডিকেল অফিসার ডা:শান্তা ইসলাম (এমবিবিএস)। 

ক্যাম্পে আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়। বিশেষ করে চর্ম ও যৌনরোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পান সেবাপ্রত্যাশীরা। উপকূলীয় এলাকার সাধারণ মানুষের জন্য তুলনামূলক কম খরচে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ তৈরি করাই ছিল এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে সভাপতি ঝর্ণা খাতুন বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। অনেক সময় আর্থিক সীমাবদ্ধতার কারণে সাধারণ মানুষ প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসা গ্রহণ করতে পারেন না। এ ধরনের উদ্যোগের মাধ্যমে তাঁদের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও সহজ করার চেষ্টা করা হচ্ছে।

তিনি জানান, ক্যাম্পে মাত্র ১৫০ টাকা চিকিৎসা ফি দিয়ে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি সিডিপি'র স্বাস্থ্য কর্মসূচি মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ ৪০ শতাংশ মূল্যছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। এতে সাধারণ ও স্বল্প আয়ের মানুষ তুলনামূলক কম খরচে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সংগ্রহের সুযোগ পাচ্ছেন।

তিনি আরও বলেন, মানুষের স্বাস্থ্যসুরক্ষা ও জীবনমান উন্নয়নে গুড নেইবার্স বাংলাদেশ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজন বিবেচনায় এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।এছাড়া রবিবার হতে বৃহস্পতিবার সকাল ১০.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত সিডিপি কার্যালয়ে নিয়মিত গুডনেইবারস এর আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসা সেবা প্রদান করে থাকে। 

বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পের পাশাপাশি নিউট্রেশন কর্মসূচির অংশ হিসেবে সংস্থার ১০০টি উপকারভোগী পরিবারের মাঝে বাজারমূল্যের তুলনায় ৩০ শতাংশ বিশেষ ছাড়ে পুষ্টিকর খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল ভোজ্যতেল, আটা, ডাল, চিনি, টুথপেস্ট, সাবান, হ্যান্ডওয়াশ, ওয়াশিং পাউডারসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য। এসব খাদ্য ও ব্যবহার্য সামগ্রী পরিবারের দৈনন্দিন পুষ্টি, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসুরক্ষায় সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানান।

তাঁরা আশা প্রকাশ করেন, গুড নেইবার্স বাংলাদেশ ভবিষ্যতেও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসুরক্ষা, পুষ্টি উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতিতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প ও পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণের এ উদ্যোগের মাধ্যমে মহিপুরের উপকূলীয় জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটা সমুদ্র সৈকতে সমুদ্রস্নানে অংশ নিয়েছেন হাজারো সনাতন

1

কুয়াকাটার লুকানো রত্ন ‘চর গঙ্গামতি’—উন্নয়ন হলেই বাড়বে পর্যট

2

এবিএম মোশাররফ হোসেনের হাত থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার নিল কুয

3

মহিপুরে ডিজেল-মোবিল ব্যবসায়ী সমবায় সমিতির আনুষ্ঠানিক যাত্র

4

মরণফাঁদে পরিণত হয়েছে কুয়াকাটা সৈকত: ভাঙা কংক্রিটে বাড়ছে দুর্

5

ফেসবুক স্ট্যাটাসে রাজনীতি থেকে পদত্যাগ: মহিপুরে ছাত্র শিবির

6

কুয়াকাটায় আমচাষে সফল জাহাঙ্গীর মুসুল্লী ‎ ‎

7

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

8

ঋতুচক্রের ওলটপালট, চৈত্রের দাবদাহ উধাও, জেঁকে বসেছে পৌষের শ

9

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ নারী মাদক কারবারি ও সা

10

মহিপুুরে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছ ভুক

11

মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশের বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ

12

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়াকাটা নেই কোন আয়োজন।

13

কলাপাড়ায় রাবনাবাদ নদীর তীরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

14

কলাপাড়ায় সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

15

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

16

মহিপুরে নদীর পাড়ের সরকারি খাস জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস

17

পুলিশের চাকরি ব্যবসার মতো’—ভাইরাল অডিও ঘিরে কলমাকান্দা থানার

18

মহিপুরে জেলের জালে ধরা পড়ল প্রায় অর্ধশত রুপসা মাছ, বন্দরে চা

19

কুয়াকাটায় ফিসনেট প্রকল্পের উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ কমিট

20