কুয়াকাটা আপডেট
প্রকাশ : May 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহিপুুরে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছ ভুক্তভোগী পরিবার। ‎



‎কলাপাড়া প্রতিনিধি :

‎পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের পশ্চিম আজিমপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জয়নাল আবেদীন ও তার পরিবার।

‎ রবিবার (১৭ মে) সন্ধ্যায় কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয় এ সংবাদ সম্মেলন করা হয়।

‎সংবাদ সম্মেলনে জয়নাল আবেদীন অভিযোগ করে বলেন, প্রায় দেড় মাস আগে স্থানীয় আমির হোসেন ও তার ছেলে,  ইমরান তার ওপর হামলা চালায়। এসময় ইট দিয়ে আঘাত করে তার পা থেঁতলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কুয়াকাটা হাসপাতাল এবং পরে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

‎দীর্ঘ চিকিৎসা শেষে বাড়িতে ফেরার পরও অভিযুক্তদের হুমকি ও হয়রানি অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি।

‎নিজেদের নিরাপত্তার জন্য বাড়ির সামনে একটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল জানিয়ে তিনি বলেন, গত রাত আনুমানিক আড়াইটার দিকে ইমরান ও তার এক চাচাতো ভাই সেই সিসি ক্যামেরা ভেঙে নিয়ে যায়। একইসঙ্গে বাড়ির বাথরুমের লাইট খুলে নিয়ে যাওয়া হয়।

‎সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দাবি করেন, ক্যামেরা ভাঙার আগ মুহূর্তের একটি ছবি মোবাইল অ্যাপে সংরক্ষিত রয়েছে। সেই ছবির সূত্র ধরেই তারা অভিযুক্তকে শনাক্ত করেছেন।

‎এ বিষয়ে প্রতিবাদ করলে জয়নাল আবেদীন ও তার দুই ছেলেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। পরিবারটির দাবি, ছবি বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন অভিযুক্তরা।

‎ভুক্তভোগী জয়নাল আবেদীন আরও জানান আমার ও আমার পরিবারের কোন ক্ষতি হলে এ জন্য দায়ী থাকবে ইমরান, তার বাবা আমির হোসেন, চাচা আমছার ও আনোয়ার।

‎এ ঘটনায় মহিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলেদের চাল লুটের অভিযোগ, ৮০ কেজির জায়গায় মিলছে ৪৮ কেজি

1

কলাপাড়া উপজেলায় শ্রেষ্ঠ প্যারেড পুরুষ্কার পেল কুয়াকাটা খানাব

2

মহিপুরে খাল বন্দোবস্ত ও বাঁধ নির্মাণের প্রতিবাদে কৃষকদের মান

3

কুয়াকাটার লুকানো রত্ন ‘চর গঙ্গামতি’—উন্নয়ন হলেই বাড়বে পর্যট

4

মহিপুর-আলিপুরে জেলেদের মাঝে ন্যায্য মূল্যে ডিজেল বিতরণ, চাহি

5

বিয়ের বাড়ি থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত

6

ঋতুচক্রের ওলটপালট, চৈত্রের দাবদাহ উধাও, জেঁকে বসেছে পৌষের শ

7

মহিপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

8

কুয়াকাটায় অভিভাবকহীন রাখাইন কালচারাল একাডেমি

9

পুলিশের চাকরি ব্যবসার মতো’—ভাইরাল অডিও ঘিরে কলমাকান্দা থানার

10

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

11

‎ষাটোর্ধ্ব অন্ধ বৃদ্ধও রক্ষা পাননি ইউপি সদস্য মিনারা বেগমের

12

কুয়াকাটা সৈকতে অবৈধ বালু উত্তোলন, এক ব্যক্তির কারাদণ্ড

13

কুয়াকাটায় শুরু হয়েছে নলেজ প্রিমিয়াম লিগ, স্পন্সরে গোল্ডেন রি

14

পর্যটন নগরী কুয়াকাটায় অসহনীয় লোডশেডিং, গ্রাহকদের সাশ্রয়ী হও

15

কলাপাড়ায় রাবনাবাদ নদীর তীরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

16

কুয়াকাটা বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিপুল পরিমাণ বড় সা

17

খুবি শিক্ষার্থীর মৃত্যুতে ক্ষোভ: আজ ক্লাস বর্জন ও ডিসি অফিস

18

কলাপাড়ায় নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

19

তীব্র তাপদাহে মহিপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি

20