কুয়াকাটা আপডেট
প্রকাশ : Apr 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

তীব্র তাপদাহে মহিপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ


রিপন সাব্বির কুয়াকাটা প্রতিনিধি 
দেশজুড়ে চলমান তীব্র তাপদাহে জনজীবন যখন অতিষ্ঠ, তখন শিক্ষার্থীদের স্বস্তি দিতে এক মানবিক উদ্যোগ নিয়েছে 'মানবিক সমাজ সেবা সংগঠন'। পটুয়াখালীর মহিপুরে চলমান এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিনামূল্যে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন সংগঠনের সদস্যরা।

​তীব্র গরমে পরীক্ষা কেন্দ্রে আসা শিক্ষার্থী ও দীর্ঘসময় অপেক্ষমাণ অভিভাবকদের শারীরিক সুস্থতার কথা বিবেচনা করে এই কর্মসূচি পালন করা হয়।

​উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হানিফ ঘরামী এবং পুরো কার্যক্রমটি সঞ্চালনা করেন সালাউদ্দিন হাওলাদার।

​কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানিকান্তী শিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন মানবিক সমাজ সেবা সংগঠনের সভাপতি আরিফ হাওলাদার, সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদার, সংগঠনের উদ্যোক্তা রিপন সাব্বির, ইমরান শিকদার, জাহিদ জিয়া, সদস্য কামরুল ইসলাম শাওনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগণ।

​সংগঠনের উদ্যোক্তা রিপন সাব্বির বলেন, "সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে এবং বিশেষ করে শিক্ষার্থীদের এই কঠিন সময়ে সহায়তার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতে এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।"

​এ সময় ঠান্ডা পানি ও স্যালাইন পেয়ে শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই তীব্র গরমে আমাদের তৃষ্ণা মেটানোর জন্য মানবিক সমাজ সেবা সংগঠন যে মহৎ উদ্যোগ নিয়েছে, তার জন্য আমরা ধন্য। তারা যেন এই সেবামূলক কাজ ধারাবাহিকভাবে বজায় রাখতে পারেন, সেই শুভকামনা জানাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিপুরে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

1

কুয়াকাটা উপকূলে ভেসে এলো বিশাল মৃত তিমি: সংরক্ষণে মিলতে পার

2

মহিপুরে ভুয়া ডাক্তারের অশ্লীল ছবি ভাইরাল,স্থানীয়দের মাঝে তীব

3

কলাপাড়ায় রাবনাবাদ নদীর তীরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

4

কুয়াকাটায় ফিসনেট প্রকল্পের উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ কমিট

5

মহিপুরে ২০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার

6

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

7

মহিপুরে জেলের জালে ধরা পড়ল প্রায় অর্ধশত রুপসা মাছ, বন্দরে চা

8

মহিপুরে দেড় কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী ইব্রাহিম ও তার স্ত্রী

9

৬নং মহিপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজে

10

কুয়াকাটায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

11

মহিপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত

12

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

13

কলাপাড়ায় ৬ হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ

14

মহিপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালি অ

15

জেলেদের সরকারি সহায়তার চাল না দিয়ে মারধরের হুমকির অভিযোগ ইউপ

16

কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা

17

এবিএম মোশাররফ হোসেনের হাত থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার নিল কুয

18

কলাপাড়ায় অবৈধ ফ্রুট পুডিং কারখানা শনাক্ত, মালিককে ১ বছরের কা

19

মহিপুরে ডিজেল-মোবিল ব্যবসায়ী সমবায় সমিতির আনুষ্ঠানিক যাত্র

20