কুয়াকাটা আপডেট
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

‎ষাটোর্ধ্ব অন্ধ বৃদ্ধও রক্ষা পাননি ইউপি সদস্য মিনারা বেগমের দুর্নীতির হাত থেকে


‎
‎
‎পটুয়াখালীর মহিপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য মিনারা বেগমের বিরুদ্ধে বিভিন্ন সরকারি ভাতা ও আর্থিক সহায়তা পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে।
‎
‎অভিযোগে জানা গেছে, অসহায়, বৃদ্ধ ও দরিদ্র মানুষের কাছ থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও পানির ট্যাংক দেওয়ার কথা বলে দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। তবে দীর্ঘদিন পার হলেও অনেকেই এসব সুবিধা পাননি।
‎
‎
‎নিজামপুর গ্রামের প্রায় ৮০ বছর বয়সী অন্ধ বৃদ্ধ আঃ গনি খাঁ জানান, বহুদিন আগে তার নাম নেওয়া হলেও এখনো কোনো ভাতা পাননি। তার স্ত্রী অভিযোগ করেন, বয়স্ক ভাতা কার্ড করে দেওয়ার কথা বলে দেড় হাজার টাকা দাবি করা হয়। এক হাজার টাকা দেওয়ার পরও তাদের নামে কোনো কার্ড হয়নি।
‎
‎একই গ্রামের আকিমুন বেগম বলেন, বয়স্ক ভাতা দেওয়ার কথা বলে তার কাছ থেকে দুই হাজার টাকা নেওয়া হয়েছে, কিন্তু তিনি এখনো কোনো ভাতা পাননি। টাকা ফেরত চাইলে তা-ও দেওয়া হয়নি।
‎
‎অসহায় জাহেদা খাতুন অভিযোগ করেন, বিধবা ভাতা পেতে তার কাছে দুই হাজার টাকা চাওয়া হয়। টাকা দিতে না পারায় তাকে ভাতার আওতায় আনা হয়নি। বর্তমানে তিনি মানবেতর জীবনযাপন করছেন।
‎
‎সরেজমিনে জানা যায়, একই গ্রামের এখলাস ফকিরকে অভিযুক্ত মিনারা বেগম বলেন, তার স্ত্রী বয়স্ক ভাতা পেতে চাইলে দুই হাজার টাকা দিতে হবে এবং বিষয়টি কাউকে না জানানোর জন্যও সতর্ক করেন।
‎
‎এলাকাবাসীর দাবি, মিনারা বেগম শুধু ভাতা নয়, বিভিন্ন ত্রাণ সামগ্রী—যেমন পানির ট্যাংক, টিউবওয়েল, পাকা টয়লেট দেওয়ার নামেও সাধারণ মানুষের কাছ থেকে ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন।
‎
‎এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মিনারা বেগম মুঠোফোনে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
‎
‎
‎অভিযোগের বিষয়ে মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী জানান, এখন পর্যন্ত তিনি এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাননি। তবে বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
‎
‎এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিপুরে ডিবির জালে দুই মাদক কারবারি, উদ্ধার ৫৬ পিস ইয়াবা।

1

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ নারী মাদক কারবারি ও সা

2

জেলেদের চাল লুটের অভিযোগ, ৮০ কেজির জায়গায় মিলছে ৪৮ কেজি

3

“বাপের দোয়া–মায়ের দোয়া” নয়: সংসদে সালাহউদ্দিন আহমদ

4

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

5

আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা ক

6

মহিপুরে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ বনবিভাগ কর

7

মহিপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত

8

মহিপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে জিডি, আইনগত ব্যবস্থা চাইল

9

মহিপুরে ডিজেল-মোবিল ব্যবসায়ী সমবায় সমিতির আনুষ্ঠানিক যাত্র

10

‎পাকিস্তানের সাথে টেষ্ট জয়ের ছবি আঁকছে বাংলাদেশ

11

মহিপুরে উপজেলা ভিত্তিক ‘ম্যাথ মায়েস্ট্রো প্রতিযোগিতা-২০২৬’ অ

12

পটুয়াখালী-৪ আসনের জনগণের প্রত্যাশা মন্ত্রীসভায় পূর্ণ মন্ত্র

13

মহিপুরে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

14

মহিপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি জমি দখল

15

৬নং মহিপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজে

16

কলাপাড়ায় প্রেসক্লাব সভাপতির সফল অস্ত্রোপচার ও সুস্থতা কামনায়

17

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি কবির তালুকদার

18

কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নুর

19

কুয়াকাটা সৈকতে অবৈধ বালু উত্তোলন, এক ব্যক্তির কারাদণ্ড

20