কুয়াকাটা আপডেট
প্রকাশ : Apr 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহিপুরে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ বনবিভাগ কর্মচারীদের বিরুদ্ধে


 পটুয়াখালীর মহিপুরে বনবিভাগের দুই কর্মচারীর বিরুদ্ধে এক নারীকে মামলার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ১০ এপ্রিল মহিপুর থানার নজিবপুর গ্রামের ‘পাকার মাথা’ নামক স্থানে এই ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন— মহিপুর রেঞ্জ অফিসের বোটম্যান রাসেল এবং নার্সারি পরিচর্যাকারী হারুন।

​ভুক্তভোগী সেলিনা বেগম জানান, বেশ কিছুদিন আগে তিনি বাড়ির চারপাশে বেড়া দেওয়ার জন্য ‘গোমা’ গাছের খুটা (কচা) ক্রয় করেছিলেন। গত ১০ এপ্রিল বিকেলে বনবিভাগের কর্মচারী হারুন ও রাসেল তার বাড়িতে গিয়ে দাবি করেন যে, ওই খুটাগুলো বন থেকে চুরি করা হয়েছে। তারা সেলিনাকে গ্রেফতার ও বন মামলায় জেলে পাঠানোর হুমকি দেন। ​একপর্যায়ে মামলা ও গ্রেফতারি এড়াতে সেলিনা বেগম তাদের দাবি অনুযায়ী টাকা দিতে বাধ্য হন। ভুক্তভোগী এই নারী বর্তমানে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।

​অভিযোগের বিষয়ে জানতে চাইলে বনবিভাগ কর্মচারী হারুন ঘটনার সত্যতা আংশিক স্বীকার করে বলেন, ​আমরা সেখানে গিয়েছিলাম। বোটম্যান রাসেল কিছুটা খারাপ আচরণ করেছিল, যার জন্য পরবর্তীতে সে ক্ষমাও চেয়েছে। তবে টাকা নেওয়ার বিষয়টি আমার জানা নেই।

​অন্যদিকে, অভিযুক্ত বোটম্যান রাসেল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ​এটি আমাদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। বিষয়টি আমরা মিটমাট করে ফেলেছি এবং এর রেকর্ড আমাদের কাছে আছে।

​এ বিষয়ে মহিপুর রেঞ্জ কর্মকর্তা মোঃ মনির খান জানান, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমেই তিনি প্রথম জানতে পেরেছেন। তিনি বলেন, ​এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিপুরে দেড় কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী ইব্রাহিম ও তার স্ত্রী

1

বাসে জানালায় এসএস পাইপ কি নীরব ঘাতক? যেভাবে জানালাকে বানাচ্ছ

2

কুয়াকাটা সমুদ্র সৈকতে সমুদ্রস্নানে অংশ নিয়েছেন হাজারো সনাতন

3

কুয়াকাটা বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিপুল পরিমাণ বড় সা

4

“বাপের দোয়া–মায়ের দোয়া” নয়: সংসদে সালাহউদ্দিন আহমদ

5

কুয়াকাটা সৈকতে অবৈধ বালু উত্তোলন, এক ব্যক্তির কারাদণ্ড

6

মহিপুরে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ বনবিভাগ কর

7

ইনজেকশন দিয়ে অপহরণ, কুয়াকাটায় তরুণী উদ্ধার

8

মহিপুরে ডিজেল-মোবিল ব্যবসায়ী সমবায় সমিতির আনুষ্ঠানিক যাত্র

9

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

10

ঈদের ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত, উৎসবের আমেজ উ

11

পটুয়াখালীর কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে

12

‎ষাটোর্ধ্ব অন্ধ বৃদ্ধও রক্ষা পাননি ইউপি সদস্য মিনারা বেগমের

13

কলাপাড়ায় অবৈধ ফ্রুট পুডিং কারখানা শনাক্ত, মালিককে ১ বছরের কা

14

ফেসবুক স্ট্যাটাসে রাজনীতি থেকে পদত্যাগ: মহিপুরে ছাত্র শিবির

15

কুয়াকাটায় বিশ্ব পরিবেশ দিবস পালন সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে অ

16

কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা

17

কুয়াকাটায় আমচাষে সফল জাহাঙ্গীর মুসুল্লী ‎ ‎

18

জেলেদের সরকারি সহায়তার চাল না দিয়ে মারধরের হুমকির অভিযোগ ইউপ

19

মহিপুরে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

20