কুয়াকাটা আপডেট
প্রকাশ : May 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহিপুরে ডিজেল-মোবিল ব্যবসায়ী সমবায় সমিতির আনুষ্ঠানিক যাত্রা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত



মহিপুরে ডিজেল-মোবিল ব্যবসায়ীদের সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে মহিপুর ডিজেল মোবিল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১ মে (রোজ শুক্রবার) মহিপুর মৎস্য বন্দর এলাকার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গাজী মোঃ ইউনুস। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার আব্বাস আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর মৎস্য আড়ং মালিক সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা ও সাধারণ সম্পাদক সুমন দাস। এছাড়া মহিপুরে ডিজেল-মোবিল ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সোহাগ মুসল্লী, সহ-সভাপতি মনির মুসল্লীসহ সকল ‌‌সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে সভাপতি গাজী মোঃ ইউনুস বলেন, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলতে এই সমবায় সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং সংগঠনকে সুন্দরভাবে পরিচালনার জন্য সকল সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমবায় অফিসার আক্কাস আলী বলেন, একাধিক ব্যক্তির সমন্বয়ে একটি সমবায় গড়ে ওঠে। কিন্তু সদস্যদের অতিরিক্ত লোভই অনেক সময় সংগঠন ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তাই লোভ পরিহার করে পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে সংগঠনকে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, সমবায় কার্যক্রমকে কার্যকরভাবে পরিচালনার জন্য সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

কর্মশালায় সমবায় ব্যবস্থাপনা, সদস্যদের দায়িত্ব ও কর্তব্যসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। শেষে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়া উপজেলায় শ্রেষ্ঠ প্যারেড পুরুষ্কার পেল কুয়াকাটা খানাব

1

মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে ঐক্যবদ্ধ নাগরিক সমাজ।

2

কুয়াকাটায় শুরু হয়েছে নলেজ প্রিমিয়াম লিগ, স্পন্সরে গোল্ডেন রি

3

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

4

কুয়াকাটার লুকানো রত্ন ‘চর গঙ্গামতি’—উন্নয়ন হলেই বাড়বে পর্যট

5

মহিপুরে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ বনবিভাগ কর

6

কলাপাড়ায় সাংবাদিকের উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা।

7

মাত্র ৮ মাসে ৩০ পারা কুরআনের হাফেজ মুয়াজ, দোয়া ও মিলাদ মাহফি

8

কলাপাড়ায় প্রেসক্লাব সভাপতির সফল অস্ত্রোপচার ও সুস্থতা কামনায়

9

দীর্ঘ বছর পর উন্মুক্ত হলো ইউসুফপুর গ্রামের বন্ধ রাস্তা, স্বস

10

মহিপুরে ডিবির জালে দুই মাদক কারবারি, উদ্ধার ৫৬ পিস ইয়াবা।

11

মহিপুরে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করলেন বৃদ্ধ

12

পটুয়াখালী-৪ আসনের জনগণের প্রত্যাশা মন্ত্রীসভায় পূর্ণ মন্ত্র

13

৬নং মহিপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজে

14

রাতের আঁধারে কিশোর-কিশোরীর বাল্যবিয়ে, সাংবাদিকদের সাথে তথ্য

15

মহিপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল

16

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

17

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

18

কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা

19

মহিপুরে ডিজেল-মোবিল ব্যবসায়ী সমবায় সমিতির আনুষ্ঠানিক যাত্র

20