ইউসুফ ইউহানা
প্রকাশ : Mar 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুয়াকাটার লুকানো রত্ন ‘চর গঙ্গামতি’—উন্নয়ন হলেই বাড়বে পর্যটকের ঢল

দক্ষিণাঞ্চলের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কুয়াকাটার পাশেই অবস্থিত প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এক মনোমুগ্ধকর স্থান—চর গঙ্গামতি। স্থানীয়দের কাছে এটি “কাউয়ার চর” নামেও পরিচিত। নির্জনতা, সমুদ্রের সৌন্দর্য এবং প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর এই চরটি ধীরে ধীরে পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্যে পরিণত হচ্ছে।
চর গঙ্গামতিতে গেলে একসঙ্গে উপভোগ করা যায় মনোমুগ্ধকর সূর্যোদয়, সমুদ্রতটে ছুটে বেড়ানো লাল কাঁকড়া, শীত মৌসুমে আসা অতিথি পাখি এবং বিভিন্ন সামুদ্রিক মাছের বিচরণ। প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের জন্য এটি যেন এক অনন্য স্বর্গরাজ্য।
পর্যটকদের কাছে এ স্থানের আরেকটি বিশেষ আকর্ষণ হলো “মিনি সুইজারল্যান্ড” নামে পরিচিত একটি মনোরম জায়গা। প্রাকৃতিক নান্দনিকতা ও শান্ত পরিবেশের কারণে এই স্থানটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
তবে এত সম্ভাবনা থাকা সত্ত্বেও পর্যটকদের জন্য এখানে এখনো গড়ে ওঠেনি পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো। দুর্গম রাস্তা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে অনেক দর্শনার্থীকে ভোগান্তির শিকার হতে হয়। বিশেষ করে পর্যটকদের জন্য নিরাপদ ছাউনি ও বিশ্রামাগারের অভাব প্রকটভাবে অনুভূত হচ্ছে।
ভ্রমণকারীদের মতে, দ্রুত রাস্তার উন্নয়ন, নিরাপদ অবকাঠামো ও পর্যটনবান্ধব সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে চর গঙ্গামতি কুয়াকাটার পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে। এতে করে প্রতি বছর এখানে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিলে চর গঙ্গামতি খুব শিগগিরই দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিতি লাভ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

1

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ, মধ্যরাত থেকে শুরু জেলেদের সমুদ্

2

কুয়াকাটার লুকানো রত্ন ‘চর গঙ্গামতি’—উন্নয়ন হলেই বাড়বে পর্যট

3

মহিপুরে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ বনবিভাগ কর

4

পর্যটন নগরী কুয়াকাটায় অসহনীয় লোডশেডিং, গ্রাহকদের সাশ্রয়ী হও

5

মহিপুরে খাল বন্দোবস্ত ও বাঁধ নির্মাণের প্রতিবাদে কৃষকদের মান

6

মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ মুহিব্বুল্লাহ, সন্ধান চায় পরি

7

মহিপুরে গুডনেইবার্স বাংলাদেশ এর বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প

8

মহিপুরে নদীর পাড়ের সরকারি খাস জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস

9

মহিপুরে হিলফুল ফুজুল যুব ও শান্তি সংঘের উদ্যোগে অসহায় পরিবার

10

কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নুর

11

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি কবির তালুকদার

12

ইনজেকশন দিয়ে অপহরণ, কুয়াকাটায় তরুণী উদ্ধার

13

আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা ক

14

মহিপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

15

এবিএম মোশাররফ হোসেনের হাত থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার নিল কুয

16

মহিপুরে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করলেন বৃদ্ধ

17

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

18

মহিপুরে জেলের জালে ধরা পড়ল প্রায় অর্ধশত রুপসা মাছ, বন্দরে চা

19

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

20