কুয়াকাটা আপডেট
প্রকাশ : Jun 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহিপুরে নদীর পাড়ের সরকারি খাস জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর বাজারের কাঠপট্টি রোডসংলগ্ন নদীর পাড়ের সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে ফারুক হোসেন (পিতা: মোস্তফা, সাং: মহিপুর)-এর বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার (১৮ জুন) গভীর রাতে নদীর পাড়ের খাস জমি দখল করে রাতারাতি একটি ঘর নির্মাণ করা হয়। এ ঘটনায় অবৈধ অর্থের বিনিময়ে প্রভাবশালী একটি মহলের সহযোগিতায় সরকারি জমি দখল করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। 

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে জায়গাটি খালি ছিল। সকালে এসে তারা দেখতে পান সেখানে নতুন করে একটি ঘর নির্মাণ করা হয়েছে। তাদের দাবি, মহিপুর একটি গুরুত্বপূর্ণ মৎস্য বন্দর হওয়ায় প্রতিদিন শত শত সামুদ্রিক মাছ ধরার ট্রলার নদীর তীরে নোঙর করে। এভাবে নদীর পাড় দখল হতে থাকলে ট্রলার নোঙরের জায়গা সংকুচিত হবে এবং জেলেরা বিকল্প স্থানে যেতে বাধ্য হবেন, যা স্থানীয় মৎস্য ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে।

এছাড়া স্থানীয়দের আশঙ্কা, নদীর পাড় দখলের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা ব্যাহত হবে। তাদের অভিযোগ, অতীতেও প্রভাবশালীরা অবৈধভাবে নদীর তীর দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন। ফলে নদীর প্রশস্ততা কমে গেছে এবং খালগোড়া-সংলগ্ন সাগরের মোহনাও নাব্যতা হারিয়ে ভরাট হয়ে পড়েছে। এতে বড় লঞ্চ, জাহাজ এবং ভাটার সময় মাছ ধরার ট্রলার চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, সরকারি খাস জমি দখল অব্যাহত থাকলে একদিকে রাষ্ট্রীয় সম্পত্তি বেহাত হবে, অন্যদিকে মহিপুর মৎস্য বন্দরের ব্যবসা-বাণিজ্যও মারাত্মক ক্ষতির মুখে পড়বে।

এ বিষয়ে স্থানীয়রা মহিপুর ভূমি অফিস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অবৈধ দখল উচ্ছেদ করে সরকারি খাস জমি সংরক্ষণ এবং নদীর নাব্যতা রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিপুরে খাল বন্দোবস্ত ও বাঁধ নির্মাণের প্রতিবাদে কৃষকদের মান

1

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি কবির তালুকদার

2

মহিপুরে নদীর পাড়ের সরকারি খাস জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস

3

ইনজেকশন দিয়ে অপহরণ, কুয়াকাটায় তরুণী উদ্ধার

4

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

5

মহিপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত

6

ফেসবুক স্ট্যাটাসে রাজনীতি থেকে পদত্যাগ: মহিপুরে ছাত্র শিবির

7

কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ ছাত্র-ছাত্রীও সমাজকল্যাণ সংস্থা

8

কলাপাড়ায় ৬ হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ

9

‎ষাটোর্ধ্ব অন্ধ বৃদ্ধও রক্ষা পাননি ইউপি সদস্য মিনারা বেগমের

10

মহিপুরে জেলের জালে ধরা পড়ল প্রায় অর্ধশত রুপসা মাছ, বন্দরে চা

11

আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা ক

12

ডিজেল সংকটে ভুগছে কুয়াকাটার হোটেল ব্যবসা জেনারেটর সেবা ব্যা

13

কলাপাড়ায় সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

14

কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা

15

মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে ঐক্যবদ্ধ নাগরিক সমাজ।

16

মহিপুরে উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে ক্বেরাত ও নাশিদ সন্ধ্যা অ

17

মহিপুরে ভুয়া ডাক্তারের অশ্লীল ছবি ভাইরাল,স্থানীয়দের মাঝে তীব

18

জেলেদের সরকারি সহায়তার চাল না দিয়ে মারধরের হুমকির অভিযোগ ইউপ

19

“বাপের দোয়া–মায়ের দোয়া” নয়: সংসদে সালাহউদ্দিন আহমদ

20