কুয়াকাটা আপডেট
প্রকাশ : Jun 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমতলীত সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে রাজমিস্ত্রীসহ দুই জনের মৃত্যু!


আমতলী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ইউসুফ এর নির্মানাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কের সেন্টারিং খুলতে গিয়ে জাহিদুল ইসলাম হাওলাদার (৪২) নামে এক রাজমিস্ত্রী ও তাকে উদ্ধার করতে গিয়ে জাফর হাওলাদার (৪৫) নামে এক ওয়ার্কশপ মালিকের মৃত্যু হয়েছে
বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ওই ঘটনা ঘটে।ঘটনার পর থেকেই নির্মানাধীন ভবনের মালিক আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ইউসুফ আত্মগোপনে রয়েছেন। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠিয়েছে।নিহত জাহিদুল হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে এবং ওয়ার্কশপ মালিক জাফর হাওলাদার চাওড়া ইউনিয়নর গিলাতলী গ্রামের মৃত্যু ইউনুছ হাওলাদারের ছেলে।

জানা গেছে, আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ইউসুফ এর নির্মানাধীন ভবনে রাজমিস্ত্রীর কাজ করছেন মো. জাহিদুল হাওলাদার। তিনি গত ১৩ মে ভবনের মাটির নীচে একটি সেপটিক ট্যাঙ্কের ঢালাই করেন। বুধবার সকালে জাহিদুল ওই সেপটিক ট্যাঙ্কের সাটারিং খোলার জন্য ভিতরে প্রবেশ করেন। প্রবেশ করার কিছুক্ষনের মধ্যে ভিতর থেকে তার গোঙ্গানির আওয়াজ শুনতে পেয়ে তাকে উদ্ধারের জন্য ট্যাঙ্কের ভিতরে নামেন সেখানে উপস্থিত জাফর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক মো. জাফর হোসেন হওলাদার। ভিতর প্রবেশ করার পর সেও অচেতন হয়ে পড়েন। 


প্রতিবেশী মশিউর রহমান আমতলী ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জাফর ও জাহিদুলকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদরকে মৃত্যু ঘোষণা করেন। ওই ঘটনার পর থেকেই নির্মানাধীন ভবনের মালিক মাওলানা মো. ইউসুফ আত্মগোপনে চলে গেছেন। বন্ধ রয়েছে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও। 

আমতলী উপজেলা ফায়ার সার্ভিস এর ওয়ার হাউজ পরিদর্শক মো. হানিফ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্যাঙ্কি ভেঙ্গে জাহিদুল ও জাফরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। 

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক লুনা বিনত হক বলেন, হাসপাতাল আনার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে। ধারনা করা হচ্ছে ট্যাঙ্কির ভিতরে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হতে পারে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিপুরে দেড় কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী ইব্রাহিম ও তার স্ত্রী

1

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ, মধ্যরাত থেকে শুরু জেলেদের সমুদ্

2

মহিপুরে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ বনবিভাগ কর

3

মহিপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

4

পটুয়াখালীর কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে

5

অঙ্কুরেই ঝড়ে গেল ফুলের মত শিশু রাকিব : বাবা-মায়ের স্বপ্ন অধর

6

ইনজেকশন দিয়ে অপহরণ, কুয়াকাটায় তরুণী উদ্ধার

7

মহিপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত

8

দীর্ঘ বছর পর উন্মুক্ত হলো ইউসুফপুর গ্রামের বন্ধ রাস্তা, স্বস

9

মহিপুর-আলিপুরে জেলেদের মাঝে ন্যায্য মূল্যে ডিজেল বিতরণ, চাহি

10

মহিপুরে উপজেলা ভিত্তিক ‘ম্যাথ মায়েস্ট্রো প্রতিযোগিতা-২০২৬’ অ

11

ডিজেল সংকটে ভুগছে কুয়াকাটার হোটেল ব্যবসা জেনারেটর সেবা ব্যা

12

মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশের বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ

13

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

14

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

15

মহিপুরে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করলেন বৃদ্ধ

16

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

ঋতুচক্রের ওলটপালট, চৈত্রের দাবদাহ উধাও, জেঁকে বসেছে পৌষের শ

19

নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী

20