আবদুল্লাহ মানিক
প্রকাশ : Mar 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় ফিসনেট প্রকল্পের উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠন।





পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ফিসনেট  প্রকল্পের উদ্যোগে উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে ।

  ৩১ মার্চ ২০২৬  রোজ মঙ্গলবার  সকাল ১০ ঘটিকার হোটেল প্রিন্স এর হল রুম এ  ”উত্তরণ ও সিঁড়ি  এর উদ্যোগে কুয়াকাটার পৌর  খাল ব্যবস্থাপনা জন্য কমিউনিটি লেড মেরিন প্রেটেকটেড এরিয়া বাস্তবায়নের লক্ষে বিভিন্ন পেশার অংশীজনদের (মৎস্যজীবী, সম্প্রদায়ভিত্তিক সংগঠন/সিবিও, বেসরকারি সংস্থা/এনজিও, স্থানীয় গণ্যমান্য, সাংবাদিক, শিক্ষক, যুবক প্রতিনিধি) সমন্বয়ে কুয়াকাটা পৌর  খাল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি (BPC-OECM) গঠনের জন্য এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত কমিটি গঠন সভায় সভাপতিত্ব করেন, ৭ নং লতাচাপলী ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান রাহিমা আকতার রুপা ।

এই কমিউনিটি-লেড মেরিন প্রটেক্টেড এরিয়া ব্যবস্থাপনার লক্ষ্যে কুয়াকাটা পৌর  খাল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি (BPC-OECM) গঠনের মাধ্যমে কুয়াকাটা পৌর  খালটির জীববৈচিত্র্য পুনুরুদ্ধার এবং সং রক্ষণ  এর লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়। এর ফলে মৎস্যজীবীদের অধিকার ও জলজ সম্পদের প্রবেশাধিকার সুরক্ষা, স্থানীয় বাস্তবতা ও চাহিদার ভিত্তিতে মৎস্যজীবী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়ন, সামাজিক ন্যায্যতা নিশ্চিতকরণ এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় কার্যকর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করবে।
উক্ত জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি (BPC-OECM) গঠন সভায় গঠনতন্ত্রের বিভিন্ন ধারা উপধারা নিয়ে মাল্টি মিডিয়ার মাধ্যমে  বিস্তারিত আলোচনা করেন মাকসুদুল ইসলাম  মিল অফিসার । সভায় সাধারণ পরিষদের ২১ জন সদস্যের সম্মতিতে ১৩ সদস্য বিশিষ্ট একটি কার্যনিবাহী পরিষদ গঠন করা হয়। সভায় সকলের সম্মতিতে শফিকুল আলম  সভাপতি ও মোঃ শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
কমিটির নবর্নিবাচিত সভাপতি  বলেন, এই কুয়াকাটা পৌর খাল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি (BPC-OECM) গঠনের এর ফলে স্থানীয় জেলেদের আর্থসামাজিক উন্নয়ন এর পাশাপাশি টেকসই জীবিকা, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদে প্রবেশাধিকার, মালিকানা প্রতিষ্ঠা, খাসজমি ও জলাশয় ব্যবস্থাপনা এবং বিভিন্ন সেবা ও ন্যায্য অধিকার প্রাপ্তিতে বিশেষ অবদান রাখবে ।

এছাড়া নবর্নিবাচিত সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম  বলেন, উত্তরন ও সিঁড়ি  এর এই উদ্দ্যোগে কুয়াকাটা পৌর খাল এর সংস্কার ও সংরক্ষন এর পাশাপাশি মৎস্যজীবীদের উন্নয়নে ভুমিকা রাখবে। আমরা সকলে একত্রিত হয়ে আমাদের উপর অর্পিত দ্বায়িত্ব  যথাযথ ভাবে পালন করার চেষ্ঠা করবো।
 কুয়াকাটা পৌর খাল  জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি (BPC-OECM) এর কমিটি এর গঠন সভাটি পরিচালনা করেন উত্তরন এর  ফিসনেট প্রকল্প এর টেকনিক্যাল অফিসার মোঃ শাহজাহান  আলী। কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার এরিয়া ম্যানেজার মোঃ আবু এমরান ও সিড়ি এর প্রজেক্ট ম্যানেজার মোঃ মাসুদ রানা শিবলী। এছাড়া আরো উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান শরীফ সহ বিভিন্ন সাংবাদিক বৃন্দ ।

উল্লেখ্য, বাস্তবায়িত ফিসনেট প্রকল্পটি কে  আর্থিকভাবে সহযোগিতা প্রদান করছেন ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। প্রকল্পটির কনসোটিয়াম লিড হচ্ছে উত্তরণ সংস্থা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিপুরে উপজেলা ভিত্তিক ‘ম্যাথ মায়েস্ট্রো প্রতিযোগিতা-২০২৬’ অ

1

বিয়ের বাড়ি থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত

2

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

3

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

4

মহিপুরে ৬০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

5

কুয়াকাটায় ফিসনেট প্রকল্পের উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ কমিট

6

ইনজেকশন দিয়ে অপহরণ, কুয়াকাটায় তরুণী উদ্ধার

7

মহিপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে জিডি, আইনগত ব্যবস্থা চাইল

8

কুয়াকাটায় অভিভাবকহীন রাখাইন কালচারাল একাডেমি

9

বিদায়ী শিক্ষকের চেয়ে অতিথিরাই কি বেশি গুরুত্বপূর্ণ?

10

মহিপুরে নদীর পাড়ের সরকারি খাস জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস

11

মহিপুর ডিজেল-মবিল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পরিচিতি ও সাধা

12

পটুয়াখালী-৪ আসনের জনগণের প্রত্যাশা মন্ত্রীসভায় পূর্ণ মন্ত্র

13

মহিপুরে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজি

14

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

15

জেলেদের সরকারি সহায়তার চাল না দিয়ে মারধরের হুমকির অভিযোগ ইউপ

16

মহিপুরে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করলেন বৃদ্ধ

17

কলাপাড়া উপজেলায় শ্রেষ্ঠ প্যারেড পুরুষ্কার পেল কুয়াকাটা খানাব

18

কলাপাড়ায় রাবনাবাদ নদীর তীরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

19

এবিএম মোশাররফ হোসেনের হাত থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার নিল কুয

20