কুয়াকাটা আপডেট
প্রকাশ : Jun 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

৬নং মহিপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা।



​রিপন সাব্বির,কলাপাড়া পটুয়াখালী। 

​জনঅংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ৬নং মহিপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩ জুন ২০২৬) সকাল ১০ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই বাজেট সভা অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং মহিপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব হাজী মোঃ ফজলু গাজী।


স্বচ্ছ ও উন্নয়নমুখী বাজেট উপস্থাপন
বাজেট সভার অন্যতম আকর্ষণ ছিল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ওয়েহেদ মাসুদ কর্তৃক উপস্থাপিত বার্ষিক বাজেট বিবরণী। এবারের বাজেটে আয় ও ব্যয়ের খাতগুলো অত্যন্ত সুবিন্যস্তভাবে তুলে ধরা হয়েছে
​রাজস্ব আহরণ: বসতবাড়ির ওপর বকেয়া ট্যাক্স আদায়, ব্যবসা-বাণিজ্যের ওপর কর এবং স্থানীয় হাট-বাজার ইজারার লভ্যাংশসহ মোট ২৭টি খাত থেকে ২,১৮,০৩,৪৯৪ টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
​উন্নয়ন ব্যয়: জনকল্যাণমূলক প্রকল্প, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন, এবং অসহায় মানুষের শিক্ষা ও চিকিৎসাসামগ্রী সহায়তাসহ মোট ২৭ টি খাতে ২,১৮,৩৪,৯১৪ টাকা ব্যয়ের রূপরেখা পেশ করা হয়।

​বাজেট সভায় ইউনিয়ন পরিষদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সেবা বৃদ্ধি এবং এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়। উন্মুক্ত এই সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় স্থানীয় জনসাধারণের বিভিন্ন মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়, যা পরবর্তীতে পরিষদের উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।


​সভাপতির বক্তব্যে চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী বলেন, “মহিপুর ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। আজকের এই উন্মুক্ত বাজেট সভার মূল লক্ষ্য হলো জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে একটি বাস্তবসম্মত ও উন্নয়নমুখী বাজেট প্রণয়ন করা।
আমরা সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন সাধনে কাজ করে যাচ্ছি।”
তিনি মহিপুর ইউনিয়ন এর সকল হোল্ডিং ট্যাক্সদাতাকে সকল বকেয়া ট্যাক্সসহ হাল নাগদ করার আহ্বান জানান।এবং আগামী অর্থ বছরে ট্যাক্স এর আওতা বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়।একই সাথে আগামী অর্থ বছেরে  শুরুর দিকে ওয়ার্ড ভিত্তিক সচেতনা মুলক সভা করে ট্যাক্স আদায়রে পরিকল্পনা ও এলাকা বাসির সহযোগী কামননা করেন।

বাজেট আলোচনায় অন্য অন্যদের মাঝে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম খান ও সাংবাদিক মিজানুর রহমান রিপন,সমাজ সেবক ইউনুস গাজী,আইয়ুব আকন ফিরোজ, সিদ্দিক হাওয়ালাদার প্রমুখ।

​অনুষ্ঠানটিতে স্থানীয় উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বাজেট সভা শেষে এলাকার সার্বিক শান্তি ও সমৃদ্ধি কামনা করে সভা সমাপ্তি ঘোষনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়াকাটা নেই কোন আয়োজন।

1

মহিপুরে খাল বন্দোবস্ত ও বাঁধ নির্মাণের প্রতিবাদে কৃষকদের মান

2

ঋতুচক্রের ওলটপালট, চৈত্রের দাবদাহ উধাও, জেঁকে বসেছে পৌষের শ

3

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

4

মরণফাঁদে পরিণত হয়েছে কুয়াকাটা সৈকত: ভাঙা কংক্রিটে বাড়ছে দুর্

5

মহিপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালি অ

6

মহিপুরে ২০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার

7

কলাপাড়ায় সাংবাদিকের উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা।

8

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ, মধ্যরাত থেকে শুরু জেলেদের সমুদ্

9

মহিপুরে ডিজেল-মোবিল ব্যবসায়ী সমবায় সমিতির আনুষ্ঠানিক যাত্র

10

ইনজেকশন দিয়ে অপহরণ, কুয়াকাটায় তরুণী উদ্ধার

11

কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা

12

জেলেদের সরকারি সহায়তার চাল না দিয়ে মারধরের হুমকির অভিযোগ ইউপ

13

অঙ্কুরেই ঝড়ে গেল ফুলের মত শিশু রাকিব : বাবা-মায়ের স্বপ্ন অধর

14

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

15

জেলেদের চাল লুটের অভিযোগ, ৮০ কেজির জায়গায় মিলছে ৪৮ কেজি

16

শিক্ষা মন্ত্রীর পদত্যাগের বিষয়ে প্রশ্ন করলে কি বললেন তিনি?

17

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

18

কুয়াকাটায় বিশ্ব পরিবেশ দিবস পালন সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে অ

19

মহিপুরে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজি

20