আবদুল্লাহ মানিক
প্রকাশ : Mar 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

কলাপাড়া উপজেলায় শ্রেষ্ঠ প্যারেড পুরুষ্কার পেল কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ

২৬শে মার্চ, আমাদের আত্মপরিচয়ের দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে কলাপাড়ার আকাশে আজ আনন্দের বাড়তি রঙ ছড়িয়েছে কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্যারেড ও ডিসপ্লে প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে এই বিদ্যাপীঠ।


আজ ২৬শে মার্চ সকালে কলাপাড়া উপজেলা সদরে আয়োজিত বর্ণিল কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনীতে অংশগ্রহণ করে কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের একদল চৌকস শিক্ষার্থী। তাদের সুশৃঙ্খল মার্চপাস্ট এবং দেশপ্রেমের আবহে সাজানো চমৎকার ডিসপ্লে উপস্থিত হাজারো দর্শক ও বিচারকদের মুগ্ধ করে।


নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, পটুয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাউছার হামিদ ।পুরস্কার গ্রহণের সেই মুহূর্তটি ছিল প্রতিষ্ঠানটির জন্য এক অনন্য অর্জনের স্মারক।


এই সাফল্য কেবল একটি ট্রফি জয় নয়, বরং এটি প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং গভীর দেশপ্রেমেরই এক উজ্জ্বল প্রতিফলন। কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের এই জয়যাত্রা আগামীতে আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে থাকবে এমনটাই প্রত্যাশা স্থানীয় সুধীমহলের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুক স্ট্যাটাসে রাজনীতি থেকে পদত্যাগ: মহিপুরে ছাত্র শিবির

1

উপকূলীয় নদ-নদীতে চিংড়ির রেনু নিধন অব্যাহত, হুমকিতে মৎস্যসম্প

2

কলাপাড়ায় সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

3

ঋতুচক্রের ওলটপালট, চৈত্রের দাবদাহ উধাও, জেঁকে বসেছে পৌষের শ

4

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়াকাটা নেই কোন আয়োজন।

5

পুলিশের চাকরি ব্যবসার মতো’—ভাইরাল অডিও ঘিরে কলমাকান্দা থানার

6

এবিএম মোশাররফ হোসেনের হাত থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার নিল কুয

7

মহিপুরে ১২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

8

কুয়াকাটা বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিপুল পরিমাণ বড় সা

9

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

10

কলাপাড়ায় ৬ হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ

11

কুয়াকাটায় আমচাষে সফল জাহাঙ্গীর মুসুল্লী ‎ ‎

12

পটুয়াখালী-৪ আসনের জনগণের প্রত্যাশা মন্ত্রীসভায় পূর্ণ মন্ত্র

13

মহিপুরে খাল বন্দোবস্ত ও বাঁধ নির্মাণের প্রতিবাদে কৃষকদের মান

14

মহিপুরে জেলের জালে ধরা পড়ল প্রায় অর্ধশত রুপসা মাছ, বন্দরে চা

15

মহিপুরে হিলফুল ফুজুল যুব ও শান্তি সংঘের উদ্যোগে অসহায় পরিবার

16

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ নারী মাদক কারবারি ও সা

17

মহিপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে জিডি, আইনগত ব্যবস্থা চাইল

18

বিয়ের বাড়ি থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত

19

নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী

20