কুয়াকাটা আপডেট
প্রকাশ : Apr 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় প্রেসক্লাব সভাপতির সফল অস্ত্রোপচার ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুন্সী ইউসুফ কুয়াকাটা প্রতিনিধি:
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি, স্থানীয় মহিলা কলেজের সহকারী অধ্যাপক এবং দৈনিক প্রথম আলোর কলাপাড়া উপজেলা প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ টিপুর সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে অবস্থিত কলাপাড়া প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। কলাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যবৃন্দ, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, কিডনিতে পাথরজনিত সমস্যার কারণে আগামী সোমবার (১৩ এপ্রিল) ঢাকার সিকেডি (শ্যামলী) হাসপাতালে তাঁর অস্ত্রোপচার অনুষ্ঠিত হবে। এ সংবাদ জানাজানি হলে সহকর্মী সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে উদ্বেগ দেখা দেয়। তাঁর দ্রুত সুস্থতা কামনায় প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, নেছারউদ্দিন আহমেদ টিপু দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা পেশায় দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর মতো একজন গুণী মানুষ দ্রুত সুস্থ হয়ে আবারও কর্মস্থলে ফিরে আসবেন—এমন প্রত্যাশা সবার।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব। এসময় তাঁর সফল অস্ত্রোপচার, দ্রুত আরোগ্য লাভ এবং দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই তাঁর সুস্থতা কামনায় পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিপুরে জেলের জালে ধরা পড়ল প্রায় অর্ধশত রুপসা মাছ, বন্দরে চা

1

এবিএম মোশাররফ হোসেনের হাত থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার নিল কুয

2

মহিপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত

3

মহিপুরে ডিজেল-মোবিল ব্যবসায়ী সমবায় সমিতির আনুষ্ঠানিক যাত্র

4

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

5

জেলেদের সরকারি সহায়তার চাল না দিয়ে মারধরের হুমকির অভিযোগ ইউপ

6

কুয়াকাটা সৈকতে অবৈধ বালু উত্তোলন, এক ব্যক্তির কারাদণ্ড

7

আমতলীত সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে রাজমিস্ত্রীসহ দুই জনের ম

8

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ নারী মাদক কারবারি ও সা

9

শিক্ষা মন্ত্রীর পদত্যাগের বিষয়ে প্রশ্ন করলে কি বললেন তিনি?

10

ডিজেল সংকটে ভুগছে কুয়াকাটার হোটেল ব্যবসা জেনারেটর সেবা ব্যা

11

জেলেদের সরকারি সহায়তার চাল না দিয়ে মারধরের হুমকির অভিযোগ ইউপ

12

বিদায়ী শিক্ষকের চেয়ে অতিথিরাই কি বেশি গুরুত্বপূর্ণ?

13

ফেসবুক স্ট্যাটাসে রাজনীতি থেকে পদত্যাগ: মহিপুরে ছাত্র শিবির

14

মহিপুরে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করলেন বৃদ্ধ

15

মহিপুরে উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে ক্বেরাত ও নাশিদ সন্ধ্যা অ

16

কুয়াকাটায় বিশ্ব পরিবেশ দিবস পালন সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে অ

17

মহিপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে জিডি, আইনগত ব্যবস্থা চাইল

18

ঋতুচক্রের ওলটপালট, চৈত্রের দাবদাহ উধাও, জেঁকে বসেছে পৌষের শ

19

“বাপের দোয়া–মায়ের দোয়া” নয়: সংসদে সালাহউদ্দিন আহমদ

20