কুয়াকাটা আপডেট
প্রকাশ : Jun 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় ভাড়া বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার


‎কলাপাড়া প্রতিনিধি :
‎পটুয়াখালীর কুয়াকাটায় একটি ভাড়া বাসা থেকে সাইয়েদুল আবেদিন (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।
‎মঙ্গলবার (২ জুন) দিবাগত রাতে কুয়াকাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে
‎নিহত সাইয়েদুল আবেদিন বরগুনা জেলার তালতলী উপজেলার বন্দর এলাকার বাসিন্দা। গত প্রায় ২০ দিন আগে স্ত্রী আয়েশা বেগমকে নিয়ে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়ার শহিদ শিকদারের  বাসায় ভাড়া থাকা শুরু করছেন।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় সাইয়েদুল বাসায় এসে স্ত্রীকে মারধর ও গালাগাল করেন। পরে রাতের খাবার খাওয়ার পর আবারও তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে রাত ১০টার দিকে স্ত্রীকে ঘরের বাইরে বের করে দিয়ে তিনি ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।
‎দীর্ঘ সময় দরজা না খোলায় এবং ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে স্ত্রী ও প্রতিবেশীরা দরজায় ধাক্কাধাক্কি করেন। পরে বিষয়টি মহিপুর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে লুঙ্গি ও গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় সাইয়েদুলকে উদ্ধার করে।
‎পরে তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‎এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবিএম মোশাররফ হোসেনের হাত থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার নিল কুয

1

কলাপাড়ায় ৬ হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ

2

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

3

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

4

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

5

মহিপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালি অ

6

মহিপুরে উপজেলা ভিত্তিক ‘ম্যাথ মায়েস্ট্রো প্রতিযোগিতা-২০২৬’ অ

7

কুয়াকাটায় বিশ্ব পরিবেশ দিবস পালন সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে অ

8

মহিপুরে জেলের জালে ধরা পড়ল প্রায় অর্ধশত রুপসা মাছ, বন্দরে চা

9

মরণফাঁদে পরিণত হয়েছে কুয়াকাটা সৈকত: ভাঙা কংক্রিটে বাড়ছে দুর্

10

কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ ছাত্র-ছাত্রীও সমাজকল্যাণ সংস্থা

11

পর্যটন নগরী কুয়াকাটায় অসহনীয় লোডশেডিং, গ্রাহকদের সাশ্রয়ী হও

12

পটুয়াখালীর কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে

13

পুলিশের চাকরি ব্যবসার মতো’—ভাইরাল অডিও ঘিরে কলমাকান্দা থানার

14

ঈদের ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত, উৎসবের আমেজ উ

15

মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশের বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ

16

মহিপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

17

আমতলীত সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে রাজমিস্ত্রীসহ দুই জনের ম

18

কুয়াকাটায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

19

ফেসবুক স্ট্যাটাসে রাজনীতি থেকে পদত্যাগ: মহিপুরে ছাত্র শিবির

20