আবদুল্লাহ মানিক
প্রকাশ : Apr 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুয়াকাটা বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিপুল পরিমাণ বড় সাইজের কোরাল মাছ।


‎পটুয়াখালীর মহিপুরে জেলের জালে ধরা পড়েছে বিপুল পরিমাণ বড় সাইজের কোরাল মাছ।

‎আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে মহিপুর মৎস্য বন্দরে এই বিশাল মাছের চালানটি নিয়ে আসেন  কাদের মাঝি ও তার সঙ্গীরা। অনেক দিন পর একসঙ্গে এত কোরাল মাছ ধরা পড়ায় স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশা তৈরি হয়েছে।

‎কাদের মাঝির জালে ধরা পড়া ৪০টি কোরাল মাছের ওজন হয়েছে প্রায় সাড়ে তিন মণ। মাছগুলো নিলামে তোলা হলে মৎস্য বন্দরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিলাম শেষে প্রতি মণ ৪৯ হাজার টাকা দরে মোট ১ লাখ ৭১ হাজার টাকায় বিক্রি হয়। সেই হিসেবে প্রতি কেজি কোরালের দাম পড়েছে ১ হাজার ২২৫ টাকা

‎ট্রলারের কাদের মাঝি বলেন, প্রায় দুই মাস পর সাগরে এমন ভালো মাছের দেখা পেয়েছি। অনেকদিন ধরে অভাব-অনটনে ছিলাম, এই মাছগুলা পাওয়ায় আমাদের দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

‎উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নির্ধারিত সরকারি নিষেধাজ্ঞা ও নিয়ম মেনে মাছ ধরার কারণেই সাগরে মাছের উৎপাদন বাড়ছে। কোরাল অত্যন্ত মূল্যবান একটি প্রজাতির মাছ। জেলেরা যদি এভাবেই সচেতন হয়ে মাছ ধরেন, তবে ভবিষ্যতে আরও বড় বড় মাছের চালান পাওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিপুরে দেড় কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী ইব্রাহিম ও তার স্ত্রী

1

মহিপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

2

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ নারী মাদক কারবারি ও সা

3

কলাপাড়ায় সাংবাদিকের উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা।

4

কুয়াকাটা উপকূলে ভেসে এলো বিশাল মৃত তিমি: সংরক্ষণে মিলতে পার

5

রাতের আঁধারে কিশোর-কিশোরীর বাল্যবিয়ে, সাংবাদিকদের সাথে তথ্য

6

পুলিশের চাকরি ব্যবসার মতো’—ভাইরাল অডিও ঘিরে কলমাকান্দা থানার

7

কুয়াকাটা সমুদ্র সৈকতে সমুদ্রস্নানে অংশ নিয়েছেন হাজারো সনাতন

8

নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী

9

কলাপাড়ায় অবৈধ ফ্রুট পুডিং কারখানা শনাক্ত, মালিককে ১ বছরের কা

10

মহিপুরে খাল বন্দোবস্ত ও বাঁধ নির্মাণের প্রতিবাদে কৃষকদের মান

11

মহিপুরে বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম

12

মহিপুর ডিজেল-মবিল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পরিচিতি ও সাধা

13

আবহাওয়ার প্রভাবে পটুয়াখালীর মহিপুর-আলিপুর মৎস্য বন্দরে ফিরেছ

14

মহিপুরে ডিজেল-মোবিল ব্যবসায়ী সমবায় সমিতির আনুষ্ঠানিক যাত্র

15

মহিপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে জিডি, আইনগত ব্যবস্থা চাইল

16

মহিপুরে ২০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার

17

কুয়াকাটা বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিপুল পরিমাণ বড় সা

18

ফেসবুক স্ট্যাটাসে রাজনীতি থেকে পদত্যাগ: মহিপুরে ছাত্র শিবির

19

কুয়াকাটায় বিশ্ব পরিবেশ দিবস পালন সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে অ

20