কুয়াকাটা আপডেট
প্রকাশ : May 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা




ডেস্ক নিউজ

“বস্তুনিষ্ঠ সংবাদ ও সাংবাদিকতার সঠিক চর্চায় নতুন পথচলার অঙ্গীকার” — এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর মহিপুরে স্থানীয় সাংবাদিকদের সংগঠন ‘কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।


রবিবার (২৪ মে) সন্ধ্যায় মহিপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়।


পরে অনুষ্ঠিত সাংগঠনিক আলোচনা সভায় সংগঠনের গঠনতন্ত্র, নীতিমালা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকতার সঠিক চর্চা এবং অন্যান্য সাংবাদিক সংগঠনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আলোচনা সভা শেষে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মিজানুর রহমানকে সভাপতি ও আবদুল্লাহ মানিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মুন্সী ইউসুফ, সহ-সভাপতি আইয়ুব আকন ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিব জোমাদ্দার, অর্থ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আ. গনি আকন রানা, সমাজকল্যাণ সম্পাদক মো. হাসিবুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সোহাগ আহম্মেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল মামুন, কার্যনির্বাহী সদস্য রিপন সাব্বির ও মো. হাবিবুর রহমান, সদস্য আ. রহিম, মো. রুবেল রানা, আল ইমরান এবং মো. রাকিবুল হাসান।


অনুষ্ঠানের শেষপর্যায়ে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুচক্রের ওলটপালট, চৈত্রের দাবদাহ উধাও, জেঁকে বসেছে পৌষের শ

1

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

2

মহিপুরে ৬০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

3

কলাপাড়া উপজেলায় শ্রেষ্ঠ প্যারেড পুরুষ্কার পেল কুয়াকাটা খানাব

4

উপকূলীয় নদ-নদীতে চিংড়ির রেনু নিধন অব্যাহত, হুমকিতে মৎস্যসম্প

5

মহিপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত

6

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি কবির তালুকদার

7

পটুয়াখালী-৪ আসনের জনগণের প্রত্যাশা মন্ত্রীসভায় পূর্ণ মন্ত্র

8

মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাবে চলছে দেশে জ্বালানি সংকট,মাছ

9

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

10

মহিপুরে ডিজেল-মোবিল ব্যবসায়ী সমবায় সমিতির আনুষ্ঠানিক যাত্র

11

মহিপুরে ভুয়া ডাক্তারের অশ্লীল ছবি ভাইরাল,স্থানীয়দের মাঝে তীব

12

‎পাকিস্তানের সাথে টেষ্ট জয়ের ছবি আঁকছে বাংলাদেশ

13

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

14

পটুয়াখালীর কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে

15

কলাপাড়ায় রাবনাবাদ নদীর তীরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

16

মহিপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

17

মাত্র ৮ মাসে ৩০ পারা কুরআনের হাফেজ মুয়াজ, দোয়া ও মিলাদ মাহফি

18

কলাপাড়ায় ৬ হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ

19

ঈদের ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত, উৎসবের আমেজ উ

20