কুয়াকাটা আপডেট
প্রকাশ : Jun 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

‎মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশের উদ্যোগে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত


‎স্টাপ রিপোটার্স :
‎পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশ সিডিপি কলাপাড়ার উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত হয়েছে।
‎বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশ কার্যালয়ের সামনে এ উপলক্ষে এক সচেতনতামূলক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং মাসিককালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, মাসিক একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এ বিষয়ে সামাজিক কুসংস্কার ও সংকোচ দূর করে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
‎গুড নেইবার্স বাংলাদেশ সিডিপি কলাপাড়ার প্রোগ্রাম অফিসার রাজিব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক ডা. মো. আব্দুল বাতেন।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহীম খান, কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মানিক এবং গুড নেইবার্স বাংলাদেশের চিকিৎসক ডা. শান্তা ইসলাম।
‎আলোচনা সভায় জানানো হয়, গুড নেইবার্স বাংলাদেশ মহিপুর কার্যালয়ে নিয়মিত একজন নারী চিকিৎসক বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে থাকেন। এছাড়া উপকারভোগীরা ৫০ শতাংশ মূল্যছাড়ে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহের সুযোগ পাচ্ছেন।
‎পরে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা কিশোরী ও নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্বাস্থ্যসংক্রান্ত যেকোনো সমস্যায় গুড নেইবার্স বাংলাদেশের চিকিৎসকদের পরামর্শ গ্রহণের আহ্বান জানান।‎

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

1

অঙ্কুরেই ঝড়ে গেল ফুলের মত শিশু রাকিব : বাবা-মায়ের স্বপ্ন অধর

2

পুলিশের চাকরি ব্যবসার মতো’—ভাইরাল অডিও ঘিরে কলমাকান্দা থানার

3

বিদায়ী শিক্ষকের চেয়ে অতিথিরাই কি বেশি গুরুত্বপূর্ণ?

4

কলাপাড়ায় ৬ হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ

5

‎ষাটোর্ধ্ব অন্ধ বৃদ্ধও রক্ষা পাননি ইউপি সদস্য মিনারা বেগমের

6

‎পাকিস্তানের সাথে টেষ্ট জয়ের ছবি আঁকছে বাংলাদেশ

7

কুয়াকাটা সৈকতে অবৈধ বালু উত্তোলন, এক ব্যক্তির কারাদণ্ড

8

কুয়াকাটায় বিশ্ব পরিবেশ দিবস পালন সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে অ

9

পর্যটন নগরী কুয়াকাটায় অসহনীয় লোডশেডিং, গ্রাহকদের সাশ্রয়ী হও

10

কলাপাড়ায় নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

11

দীর্ঘ বছর পর উন্মুক্ত হলো ইউসুফপুর গ্রামের বন্ধ রাস্তা, স্বস

12

মহিপুরে হিলফুল ফুজুল যুব ও শান্তি সংঘের উদ্যোগে অসহায় পরিবার

13

মহিপুরে ডিজেল-মোবিল ব্যবসায়ী সমবায় সমিতির আনুষ্ঠানিক যাত্র

14

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

15

মহিপুরে ২০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার

16

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

17

ফেসবুক স্ট্যাটাসে রাজনীতি থেকে পদত্যাগ: মহিপুরে ছাত্র শিবির

18

কলাপাড়ায় রাবনাবাদ নদীর তীরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

19

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

20